পোস্টগুলি

এপ্রিল, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্ষমা

  কি আগুনে - পুড়ে হই ছাই , সব আছে , তবু তুমি নাই। শূন্যতার হাহাকার অপূর্ণে পোড়ে , ভিক্কা চাই ভালোবাসা - হাত করজোড়ে। চাই তোমায় পেতে আবারও - ফিরে ; সুখ ছিলো যত - শুধু তোমাতে ঘিরে। কেম ' নে বোঝাই কি ক্রন্দনজ্বালা , হৃদয়ের দ্বারে চাবিহীন তালা। ক্ষমা করো প্রিয় , আসো ফিরে কাছে ; অনেক গল্প শোনানোর আছে।