কোন একদিন
কোন একদিন... তোর বাহুডোরে–কোল জুড়ে; আকড়ে রবো পড়ে; যেন মৃত-নিথর দেহ, আমায় নিয়ে জানবেনা কেহ, শুধু তুই ছাড়া–দিশেহারা; মন গহীনের বার্তা বাহক। কোন একদিন... যেদিন আকাশ ভেঙ্গে; মেঘেরা কাঁদবে-অঝোর, সারা রাত্রী বৃষ্টি হয়ে – ফুটবে যে ভোর, আমি শুধুই তোর – ভালোবাসায় বন্দি রয়ে; থাকবো পড়ে আন্দামানে, একলা-অসীম-নিসঙ্গতায়, শুধু তোর শূন্যতায়। কোন একদিন... -স্বাধীন রাক্বীব (০২/৬/২০২৫)