কোন একদিন

 

কোন একদিন...

তোর বাহুডোরে–কোল জুড়ে;

আকড়ে রবো পড়ে;

যেন মৃত-নিথর দেহ,

আমায় নিয়ে জানবেনা কেহ,

শুধু তুই ছাড়া–দিশেহারা;

মন গহীনের বার্তা বাহক।

 

কোন একদিন...

যেদিন আকাশ ভেঙ্গে;

মেঘেরা কাঁদবে-অঝোর,

সারা রাত্রী বৃষ্টি হয়ে – ফুটবে যে ভোর,

আমি শুধুই তোর – ভালোবাসায় বন্দি রয়ে;

থাকবো পড়ে আন্দামানে,

একলা-অসীম-নিসঙ্গতায়,

শুধু তোর শূন্যতায়।

কোন একদিন...

 

-স্বাধীন রাক্বীব

(০২/৬/২০২৫)

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন