আজ বৃষ্টি নামুক খুব

ভারি আকাশ, মেঘ গুড় গুড়;

বাতাস বহে, ঘাস দুলিয়ে,

ঘাস ফড়িং সব চুপ;

আজ বৃষ্টি নামুক খুব।

 

দূরে কোথাও, রাখাল বাসি

পাল তোলা ওই নাউয়ের হাসি

উঠলো ফুটে ফুলে ফুলে; নয়া রাঙ্গা রুপ,

আজ বৃষ্টি নামুক খুব

 

পথ জুড়ে আজ কাদা মাটি

তোর আর আমার; প্রেম যে খাটি;

তোর চোখে চেয়ে-দেই যে আমি ডুব;

আজ বৃষ্টি নামুক খুব।

 

তোর মাঝে যে কিসের মায়া;

আকাশ জুড়ে মেঘের ছায়া,

মন ছুটে যায় তোরই কাছে; মনটা যে খুব পাজি

নামুক, মুষল ধরে-বৃষ্টি নামুক আজি।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন