পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমায় শুধু চাই

তুমি বিনে থমকে যে যায়; আমার দোয়াত-কালি, স্বপ্নে আমার হঠাৎ দেখি; মরু ধূ ধূ বালি। চারিদিকে নিঃস্ব-নিরব; সময় থমকে যায়, হৃদয় জুড়ে নোনতা-বারি; বলবে কি উপায়? হাজার চিঠি তোমার নামে; পাঠাই অজানায়, পায়রা চিঠি যাক উড়ে যাক; তোমার ঠিকানায়। এক জীবনে আর না কিছু; তোমায় শুধু চাই, পাগল হয়ে তোমায় খুঁজি; তবু, তোমার দেখা নাই। তারিখঃ ১লা শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ ।। ১৬ই জুলাই, ২০২১