তোমায় শুধু চাই
তুমি বিনে থমকে যে যায়;
আমার দোয়াত-কালি,
স্বপ্নে আমার হঠাৎ দেখি;
মরু ধূ ধূ বালি।
চারিদিকে নিঃস্ব-নিরব;
সময় থমকে যায়,
হৃদয় জুড়ে নোনতা-বারি;
বলবে কি উপায়?
হাজার চিঠি তোমার নামে;
পাঠাই অজানায়,
পায়রা চিঠি যাক উড়ে যাক;
তোমার ঠিকানায়।
এক জীবনে আর না কিছু;
তোমায় শুধু চাই,
পাগল হয়ে তোমায় খুঁজি;
তবু, তোমার দেখা নাই।
তারিখঃ ১লা শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ ।। ১৬ই জুলাই, ২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন