তোমার অপেক্ষায়
হঠাৎ যদি, কোনো বৃষ্টিদিনে; তোমায় মনে পড়ে যায়, উদাস কোনো গোধূলী বেলায়; মন যদি তোমাতে হারায়। যদি নিকশ রাতে – জোনাকী দেখে; অশ্রু গড়ায় চোখে, যদি হাহাকারী মন, কেঁদে ওঠে; তোমায় না পাবার শোকে। প্রিয়, জেনো – আমি তোমায় পাবো না জেনেও; অবাধ্য অপেক্ষায় থাকবো, মাঝরাতে - ভেঙ্গে গেলে ঘুম; বাকি রাত - শুধু তোমায় ভেবেই জাগবো।