তোমার অপেক্ষায়
হঠাৎ যদি, কোনো বৃষ্টিদিনে;
তোমায় মনে পড়ে যায়,
উদাস কোনো গোধূলী বেলায়;
মন যদি তোমাতে হারায়।
যদি নিকশ রাতে – জোনাকী দেখে;
অশ্রু গড়ায় চোখে,
যদি হাহাকারী মন, কেঁদে ওঠে;
তোমায় না পাবার শোকে।
প্রিয়, জেনো –
আমি তোমায় পাবো না জেনেও;
অবাধ্য অপেক্ষায় থাকবো,
মাঝরাতে - ভেঙ্গে গেলে ঘুম;
বাকি রাত - শুধু তোমায় ভেবেই জাগবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন