গন্তব্য
যদি ছাই হয়ে যাই ; যদি নাই হয়ে যাই , যদি নিজেরে হারাই ; যদি খুঁজে না পাই , হারানো নিজেকে ? তবে , নদীর ধার ঘেষে হেটে চলা আমি ; উদাসীন হয়ে যদি হাটু জলে নামি , যদি অশ্রু বারি বৃষ্টিতে মেলায় ; যদি জীবিত মৃতদেহ ভাসাই ভেলায়। তবে ডেকে নিও ; কাছে রেখো - মন যদি চায় , কত না বলা গল্প নিরবে হারায় , দিবা শেষ গোধূলীতে ব্যস্ত সবাই ; কে কোথা - বলো তাতে কি এসে যায় ?? --- এ,পা,মা ---