গন্তব্য

 

যদি ছাই হয়ে যাই;

যদি নাই হয়ে যাই,

যদি নিজেরে হারাই;

যদি খুঁজে না পাই,

হারানো নিজেকে?

 

তবে,

নদীর ধার ঘেষে হেটে চলা আমি;

উদাসীন হয়ে যদি হাটু জলে নামি,

যদি অশ্রু বারি বৃষ্টিতে মেলায়;

যদি জীবিত মৃতদেহ ভাসাই ভেলায়।

 

তবে ডেকে নিও;

কাছে রেখো - মন যদি চায়,

কত না বলা গল্প নিরবে হারায়,

দিবা শেষ গোধূলীতে ব্যস্ত সবাই;

কে কোথা - বলো তাতে কি এসে যায়??


--- এ,পা,মা ---

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন