মন-পাহাড়ী
আমি পাহাড় ধসিয়া-গড়েছি মাঠ; সেথায় মন নিয়ে হয় খেলা, কাটে অদৃশ্য ক্লেশী বেলা; যেন সে - এক কীর্তি বিরাট। মন সে - মসজিদ মন্দির সম; ভাঙ্গিলে ভবো; বলো, খোদারসনে কে'মনে কথা কবো? জেনো চিত্ত, প্রতি ইটের দামে ছিলে; সবই সমান-সমীপে তাঁরই, যায় আসেনা খুব যে ভারী অবনীর কেউ মুল্য না দিলে। -এ.পা.মা. (৩০ এপ্রিল, ২০২২, রাত ৩:১১)