মন-পাহাড়ী


আমি পাহাড় ধসিয়া-গড়েছি মাঠ; 

সেথায় মন নিয়ে হয় খেলা, 

কাটে অদৃশ্য ক্লেশী বেলা; 

যেন সে - এক কীর্তি বিরাট।  


মন সে - মসজিদ মন্দির সম; 

ভাঙ্গিলে ভবো; বলো, 

খোদারসনে কে'মনে কথা কবো?


জেনো চিত্ত, 

প্রতি ইটের দামে ছিলে; 

সবই সমান-সমীপে তাঁরই,

যায় আসেনা খুব যে ভারী 

অবনীর কেউ মুল্য না দিলে।


-এ.পা.মা. (৩০ এপ্রিল, ২০২২, রাত ৩:১১) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন