পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১২০

ছবি
চায়ের কাপে - চা নয়; ভাসে শ্রমিকের তাজা লাল, শ্রমিক ভুখা খেটে মরে; যেন ব্রিটিশ প্রভুর কাল।   দাস-দাসীদের গল্প শুনেছি; দেখেছি, এ যুগে এসে, দামী কাপে রক্ত শুষে খা’স; শীতল কক্ষে বসে।   ও ভাই! তোর ওই কাপের দামও; বেশি দাস - শ্রমিকের চাইতে, বুকে বিষ জ্বালা; কেন?! অধিকার চায় তাইতে?!   বাঙ্গলো বাড়িও ছোট বনে যায়; দামী গাড়িতে চড়িস !! ভুখা দুনিয়ায় খেয়েই গেলি; কবরেও কিছু ভরিস...।  - এপামা উৎসর্গঃ চা বাগানের মালিকদের