১২০

চায়ের কাপে - চা নয়;

ভাসে শ্রমিকের তাজা লাল,

শ্রমিক ভুখা খেটে মরে; যেন

ব্রিটিশ প্রভুর কাল।

 

দাস-দাসীদের গল্প শুনেছি;

দেখেছি, এ যুগে এসে,

দামী কাপে রক্ত শুষে খা’স;

শীতল কক্ষে বসে।

 

ও ভাই!

তোর ওই কাপের দামও; বেশি

দাস-শ্রমিকের চাইতে,

বুকে বিষ জ্বালা; কেন?!

অধিকার চায় তাইতে?!

 

বাঙ্গলো বাড়িও ছোট বনে যায়;

দামী গাড়িতে চড়িস !!

ভুখা দুনিয়ায় খেয়েই গেলি;

কবরেও কিছু ভরিস...। 

- এপামা

উৎসর্গঃ চা বাগানের মালিকদের


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন