আ*য়ামীলীগ
আর কত কি দেখবো আমি; এই জীবনে বলো?? তাদের নিয়েই এই গল্প; শুনবে আজি চলো । কাড়লো জীবন-মারলো মানুষ, এখন মারে চাল; আপন মনেই ভাবি বসে, চলবে কত কাল? চোরেরা সব দল করে, নাকি দলে বানায় চোর? তিন তিনবার অন্ধকারে; আসবে কবে ভোর?? ক্ষমতা পেতে ভোট লাগেনা; লাগে পেশি শক্তি, এমনই এক দল হলো সে; চোর-ডাকাতের ভক্তি। বললে কথা জীবন হারায়; মানুষ হয় যে গুম, মন্ত্রিরা সব ঘাশ কাটে; আর তেলা নাকে ঘুম। সবকিছুর ওই কলকাঠিতে; মহারানী বসা, মর্দিলে ত-ইল তুমি বাছা; বড্ড বেশি খাসা। তেল বেশি তো আদর বেশি; পাবে চাকরী সরকারী, যুবকগুলো বেকার ঘোরে; চাকরী যে খুব দরকারী । সাংবাদিকের মুখ বাধা যে; সত্য বলা বারণ, মিথ্যে সাজাও, সমস্যা নেই; সত্য-মাইরের কারণ। এই গল্প শেষ হলে ভাই; যাবে আলাওল হেরে, গল্প পড়ে গুন্ডাগুলো; আসবে ভীষণ তেড়ে । আসল খেলা একলা বসে; খেলেন খোদা একা, যে যাই করো পৃথিবীতে; খোদা দেবেন দেখা... - এপামা ১০ এপ্রিল,২০২০