আ*য়ামীলীগ

 

আর কত কি দেখবো আমি;

এই জীবনে বলো??

তাদের নিয়েই এই গল্প;

শুনবে আজি চলো

 

কাড়লো জীবন-মারলো মানুষ,

এখন মারে চাল;

আপন মনেই ভাবি বসে,

চলবে কত কাল?

 

চোরেরা সব দল করে,

নাকি দলে বানায় চোর?

তিন তিনবার অন্ধকারে;

আসবে কবে ভোর??

 

ক্ষমতা পেতে ভোট লাগেনা;

লাগে পেশি শক্তি,

এমনই এক দল হলো সে;

চোর-ডাকাতের ভক্তি।

 

বললে কথা জীবন হারায়;

মানুষ হয় যে গুম,

মন্ত্রিরা সব ঘাশ কাটে; আর

তেলা নাকে ঘুম।

 

সবকিছুর ওই কলকাঠিতে;

মহারানী বসা,

মর্দিলে ত-ইল তুমি বাছা;

বড্ড বেশি খাসা।

 

তেল বেশি তো আদর বেশি;

পাবে চাকরী সরকারী,

যুবকগুলো বেকার ঘোরে;

চাকরী যে খুব দরকারী

 

সাংবাদিকের মুখ বাধা যে;

সত্য বলা বারণ,

মিথ্যে সাজাও, সমস্যা নেই;

সত্য-মাইরের কারণ।

 

এই গল্প শেষ হলে ভাই;

যাবে আলাওল হেরে,

গল্প পড়ে গুন্ডাগুলো;

আসবে ভীষণ তেড়ে

 

আসল খেলা একলা বসে;

খেলেন খোদা একা,

যে যাই করো পৃথিবীতে;

খোদা দেবেন দেখা...


- এপামা

১০ এপ্রিল,২০২০ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন