পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভবঘুরে

  হবো ; ভব - ঘুরে ; হেটে যাবো দূরে ; সারা বিশ্ব জুড়ে , থাকুক আমার - পদচারণ ; শুনিনি , শুনবোনা কোনো বারণ ; মানিনি , মানবোনা কোনো কারণ , আমি মুক্ত , আমি স্বাধীন ,   আমি চিত্তের রঙ-য়ে রঙ্গিন।   আমি সবুজ ; আমি অবুঝ ; নই ধূসর কাব্য ছায়া , আমি ফেলেছি পথে চরণ দুটি ; ছেড়েছি প্রাণের মায়া।   আমি পথিক , আমি ভবঘুরে ; থাকুক পদের চিহ্ন আমার ; শত সহস্র বছর জুড়ে।   (১৮/০৩/২০২৩)