ভবঘুরে
হবো; ভব - ঘুরে;
হেটে যাবো দূরে;
সারা বিশ্ব জুড়ে,
থাকুক আমার - পদচারণ ;
শুনিনি, শুনবোনা কোনো বারণ;
মানিনি, মানবোনা কোনো কারণ,
আমি মুক্ত, আমি
স্বাধীন,
আমি চিত্তের রঙ-য়ে রঙ্গিন।
আমি সবুজ; আমি অবুঝ;
নই ধূসর কাব্য ছায়া,
আমি ফেলেছি পথে চরণ দুটি;
ছেড়েছি প্রাণের মায়া।
আমি পথিক, আমি ভবঘুরে;
থাকুক পদের চিহ্ন আমার;
শত সহস্র বছর জুড়ে।
(১৮/০৩/২০২৩)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন