মোল্লানীতি
চাই আমি; এবার দেশটা আফগান হয়ে যাক, পাগড়ি পরা মোল্লারা সব; দেশটারে চালাক। চোরের গুষ্টি; চুপিসারে রিজার্ভ লুটে যায়, খোঁজ নিলো কে; কৃষক-মজুর তিনবেলা কি খায়? আমিষ দেখে; নিরামিষে-আধপেটা সব থাকে , নিরামিষেই শূন্য পকেট; খবর কে-বা রাখে? হারামজাদা! ভাত দে, নাহয় মুন্ডু ছিড়ে খাবো, আসবে মনে শান্তি তবেই; দেহেও আমিষ পাবো। তার’চে বরং; আসুক তালিব-মোল্লা নীতি চালাক, হারামজাদা-চোরের গুষ্টি; লেজটি গুটে পালাক। -স্বাধীন (১১ই অক্টোবর, ২০২৩)