মোল্লানীতি

চাই আমি; এবার
দেশটা আফগান হয়ে যাক,
পাগড়ি পরা মোল্লারা সব;
দেশটারে চালাক।
 
চোরের গুষ্টি;
চুপিসারে রিজার্ভ লুটে যায়,
খোঁজ নিলো কে;
কৃষক-মজুর তিনবেলা কি খায়?
 
আমিষ দেখে;
নিরামিষে-আধপেটা সব থাকে,
নিরামিষেই শূন্য পকেট;
খবর কে-বা রাখে?
 
হারামজাদা!
ভাত দে, নাহয় মুন্ডু ছিড়ে খাবো,
আসবে মনে শান্তি তবেই;
দেহেও আমিষ পাবো।
 
তার’চে বরং;
আসুক তালিব-মোল্লা নীতি চালাক,
হারামজাদা-চোরের গুষ্টি;
লেজটি গুটে পালাক। 


-স্বাধীন (১১ই অক্টোবর, ২০২৩)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন