ঘর
আকাশ জুড়ে মেঘ বাদলের খেলা ; দিগন্তে ঐ কচি ঘাষের মেলা , কোথায় তুমি ? কোথায় তোমার ঘর ; সেথায় আমার নিরব অবসর। ছনের ঘরের জানলা দিয়ে ; হিমেল দোলায় কেশ , তোমায় সখী নীল শাড়িতে ; লাগবে যে খুব বেশ। তোমার ঘরেই চড়ুই যুগল ; বাধবে তাদের বাসা , জানবেনা কেউ একই ঘরে কতই ভালোবাসা। ভোর বেলাতে মিষ্টি রোদ ; পড়বে তোমার মুখে , জড়িয়ে নেবো তোমায় সখী ; এই অধমের বুকে। -এপামা ২৯ মে, ২০২২ ইং