ঘর

 

আকাশ জুড়ে মেঘ বাদলের খেলা;

দিগন্তে ঐ কচি ঘাষের মেলা,

কোথায় তুমি? কোথায় তোমার ঘর;

সেথায় আমার নিরব অবসর।

 

ছনের ঘরের জানলা দিয়ে;

হিমেল দোলায় কেশ,

তোমায় সখী নীল শাড়িতে;

লাগবে যে খুব বেশ।

 

তোমার ঘরেই চড়ুই যুগল;

বাধবে তাদের বাসা,

জানবেনা কেউ একই ঘরে

কতই ভালোবাসা।

 

ভোর বেলাতে মিষ্টি রোদ;

পড়বে তোমার মুখে,

জড়িয়ে নেবো তোমায় সখী;

এই অধমের বুকে।

 

-এপামা

২৯ মে, ২০২২ ইং

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন