বর্ষাদিন


যদি বর্ষা ঝরে ঝুম;

আমি অঘোর ঘোরে ঘুম,

সবুজ ঘাসের চাঁদর - মুড়ে;

তোমার শাসন-আদর জুড়ে,

আমার অস্তিত্বের তাকধুম।


যদি নদী ছুটে যায় - ছুট;

আমি জলের মায়ায় লুট,

যদি মরিচিকা দেখো দূরে; 

আমায় ডেকো অনিন্দ সুরে,

আমি হবো যে দলছুট।


আমার আর কিছু না চাই;

যদি শান্তি খুজে পাই,

তোমার আচল জুড়ে মায়া;

যেন স্বর্ণ ধানের কায়া,

দিও তোমার পানে ঠাই;

শুধু তোমায় পাশে চাই.....। 

-এপামা (০৯ই মে, ২০২২) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন