পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যদি

  যদি নীল হয়ে যাই; যদি চিল হয়ে যাই, যদি নিরবে হারাই; আড়ালে মেঘের।   যদি ঢেউ-নদীর বেশে; মেঠো মায়ার দেশে, মায়া-মোহো ঢলে; প্রেম আস্তাচলে, হারাই তবে?   যদি কাশবন হই, নিভৃত রই, পবনের দোলে প্রকৃতির কোলে।   যদি পাহাড়ী এ মন; ঝর্ণায় ঝরে, দুঃখের নুড়ি ঢেলে; মহা প্রাচীর গড়ে।   যদি খুব একা লাগে; প্রেমী সুর জাগে, বিষন্নতার গোলক ধাঁধায়; বিষুবরেখা দাগে, হাত বাড়াবে?   -এপামা (১৪.১০.২০২২)

কাব্যকলীর ঢং

  তোর চোখের আয়নাতে ; মিষ্টি যত বায়নাতে , যদি কাব্যকলীর পুষ্প ফোটে ; অতলান্ত প্রেম ওই দু ' ঠোটে।   যদি মুঠোবন্দী-হাতটিতে ওই ; অগোচরে কভু অষ্ঠ ছুঁই , অহলাদীনীর গাল ফুলো ঢং ; মন ক্যানভাসে সবগুলি রঙ।   পটলচেরীর কাজলা চোখে ; তাকিয়ে দেখি আপন ছবি , দুঃখ সুখের- কবিতা হবি ? নাহয় হলাম তোরই কবি...                        (এপামা)                      ৯ই অক্টোবর, ২০২২