যদি
যদি নীল হয়ে যাই;যদি চিল হয়ে যাই,যদি নিরবে হারাই;আড়ালে মেঘের।যদি ঢেউ-নদীর বেশে;মেঠো মায়ার দেশে,মায়া-মোহো ঢলে;প্রেম আস্তাচলে,হারাই তবে?যদি কাশবন হই,নিভৃত রই,পবনের দোলেপ্রকৃতির কোলে।যদি পাহাড়ী এ মন;ঝর্ণায় ঝরে,দুঃখের নুড়ি ঢেলে;মহা প্রাচীর গড়ে।যদি খুব একা লাগে;প্রেমী সুর জাগে,বিষন্নতার গোলক ধাঁধায়;বিষুবরেখা দাগে,
হাত বাড়াবে?
-এপামা
(১৪.১০.২০২২)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন