কাব্যকলীর ঢং

 

তোর চোখের আয়নাতে;

মিষ্টি যত বায়নাতে,

যদি কাব্যকলীর পুষ্প ফোটে;

অতলান্ত প্রেম ওই দু'ঠোটে।

 

যদি মুঠোবন্দী-হাতটিতে ওই;

অগোচরে কভু অষ্ঠ ছুঁই,

অহলাদীনীর গাল ফুলো ঢং;

মন ক্যানভাসে সবগুলি রঙ।

 

পটলচেরীর কাজলা চোখে;

তাকিয়ে দেখি আপন ছবি,

দুঃখ সুখের- কবিতা হবি?

নাহয় হলাম তোরই কবি...

 

                     (এপামা)

                     ৯ই অক্টোবর, ২০২২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন