মুসাফির

মুসাফির

হে মুসাফির, কোন পথে চলেছো?

মুসাফির ফিরে বলে :- আমায় বলেছ?

 

আকাশ পাতাল নেড়ে মাথা;

বললাম :– যাত্রাসঙ্গী আমায় বানাবে ?

মুসাফির হেসে বলে :– শহুরে তুমি

দুর্গম এ পথে তোমায় কি মানাবে?

 

হতাশ কণ্ঠে বলি :– ক্লান্ত আমি;

একগুয়ে জীবন ঢং-

দেখবো আফ্রিকা আমাজন

খুঁজবো জীবন নতুন রং-

 

মুসাফির বলে :- হে বন্ধু!

পথ আমারি, দুর্গম ভারি!

বলি :– তা যাই হোক!

খুঁজতে জীবন তাও দেবো পাড়ি!

 

মুসাফির বলে :- যদি তাই হয়;

তবে উঠে বসো অর্শ্বে,

চলো ছুটে চলি কবিতায়;

বেঁচে থাকি শত বর্ষে

                            ১৬ই আগস্ট, ২০১৭


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন