এই শহরে

হেথায় কভু যায়না দেখা তারা;

হেথায় সবাই অন্ধ দিশেহারা,

যেদিক তাকাই – ইট পাথরের দেয়াল;

ছুটছে সবাই, আপন তাদের খেয়াল।

 

চারিদিকে আকাশচুম্বী বাড়ি;

রাস্তা ভরা কালো ধোয়ার গাড়ি,

নিষ্প্রাণ সব প্রাণীগুলো হেথায় করে ভীড়;

কেউ কি জানো কোথায় আমার - শীতল মাটির নীড়??

 

ইমারতের জঞ্জালেতে কিসের এত মায়া;

ছায়াহীন ধূসর মরু – পুড়ছে আপন কায়া,

মৃতের ভীরে বেড়াই খুঁজে - একটি মুঠো জীবন;

কোথায় পাবো বলতে পারো – কাশ দোলানো পবণ??

                            -১৫ই মে, ২০১৯


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন