ওগো কৃষ্ণকেশী

ওগো কৃষ্ণকেশী

ওগো কৃষ্ণকেশী মেয়ে;

দেখনা এই আমাতে চেয়ে,

বিদ্ধ আমি তোর মায়াতে;

আসিনি-তবু তোর ছায়াতে

 

হাটু গেড়ে বলবোনা যে;

ভালোবাসি তোরে,

কদম হাতে তোর উঠনে;

আসবো বর্ষা ভোরে।

 

তোর পাশেতে বসবো না যে;

ধরবো না তোর হাত,

তোর সাথে তবু কাটিয়ে দেবো;

মেঘলা সে প্রভাত

 

হঠাৎ করেই ঝুম বর্ষা;

চাইবো তোরই পানে,

কি যে চায় – মাতাল এ মন;

মন নিজে না জানে।

 

কাক ভেজা মোর – ঝাপসা চশমা;

আঁচলে মুছে দিশ,

বিনিময়ে এই হৃদয়ের;

পুরোটাই নিয়ে নিস।


বর্ষা শেষে – শরৎ দেশে;

কাশের বনে ভেসে,

তোর নামেতে মহাকাব্য;

রচবো মিষ্টি হেসে।

 

কাব্য পড়ে রাঙ্গবি যে তুই;

মায়ার লজ্জাতে,

সেই মায়া তোর - গাথবে যে মোর;

অস্তি মজ্জাতে

 

কৃষ্ণকেশী! 

আর কি করে – বোঝাই তোরে;

ভালোবাসি খুব,

ভালোবেসেই চাই যে দিতে;

ওপারেতে ডুব।

                                 -১৯ ফেব্রুয়ারী,২০২০ 

-.-


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন