আমার আমি
আমার আমি
আমি কাব্যের নই যে কবি;
আমিই কবিতা,
ছবির আমি শিল্পী যে নই;
তব - রাঙের ছবিটা।
আলোর আমি নইরে জ্যোতি;
রাতের আমি ছায়া,
কষ্ট, হাসি – ভালোবাসি;
নেইরে কোন মায়া।
আকাশেরই নইরে নীল;
মেঘ ঘন কালো,
বজ্রের নই হুমকার আমি;
তবে নীলচে আভার আলো।
দিন কাটে, সময় হারায়;
দেহের বয়স বাড়ে,
আমার আমি - কে যে সে;
ভাবনা নাহি ছাড়ে।
-১২ই মে, ২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন