কে তুমি?
কে তুমি নারী-গেছো নিজ গৃহ ছাড়ি? ভেতর থেকে ডাকিয়া - মোরে; কড়া নেড়ে যাই-কোনো সারা নাই, রয়েছি একলা দাঁড়িয়ে - দোরে। ফিরে যদি যাই - পড়ে রবে ছাই, খুঁজে মোরে - পাবে নাকো আর; যদি ফেরো পরে - জীবনেরও তরে, না পেয়ে - করে রবে মুখ ভার। নিশীথে এসে - দোষ দেবে শেষে, বক্ষ বিশাল দরিয়া - কেন মরু? দেখোনি তো অনল - নীল দাবানল, সে মরুতেও ফোটা তরু। কে তুমি নারী? কে তুমি?? এ হৃদয়ের মালিক? নাকি উড়ে যাওয়া শালিক?? ক্ষনিকের পরিচয়ে, বলো কে তুমি??? - ২২ শে অক্টোবর, ২০২১