স্মৃতি

 

আমার মন খারাপের দিন;

কাটুক সঙ্গী সাথীহীন,

যেন বুঝতে পারে মন;

কত একলা এ জীবন।

 

যেদিন বৃষ্টি পড়ে ঝুম;

আমার দু’চোখ জুড়ে ঘুম,

থাকি চায়ের কাপে জেগে;

তবু চোখ যে আসে লেগে।

 

আমার ঘুম’তে ভয় হয়;

দেহ নিথর পড়ে রয়,

যেন মৃত সে এক লাশ;

সেথায় আমার বসবাস।

 

আমি হাজার স্বপ্ন দেখি;

যেন, সবটা মনে রাখি,

হঠাৎ ঘুমটা ভেঙ্গে যায়;

স্বপ্ন কোথায় যে হারায়।

 

হঠাৎ কেপে ওঠে ঠোট;

মাথায় ভাবনা-মিছিল জট,

তুমি নেইকো আমার পাশে;

চোখে অশ্রু নেমে আসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন