কে তুমি?
কে তুমি নারী-গেছো নিজ গৃহ ছাড়ি?
ভেতর থেকে ডাকিয়া - মোরে;
কড়া নেড়ে যাই-কোনো সারা নাই,
রয়েছি একলা দাঁড়িয়ে - দোরে।
ফিরে যদি যাই - পড়ে রবে ছাই,
খুঁজে মোরে - পাবে নাকো আর;
যদি ফেরো পরে - জীবনেরও তরে,
না পেয়ে - করে রবে মুখ ভার।
নিশীথে এসে - দোষ দেবে শেষে,
বক্ষ বিশাল দরিয়া - কেন মরু?
দেখোনি তো অনল - নীল দাবানল,
সে মরুতেও ফোটা তরু।
কে তুমি নারী? কে তুমি??
এ হৃদয়ের মালিক?
নাকি উড়ে যাওয়া শালিক??
ক্ষনিকের পরিচয়ে, বলো কে তুমি???
- ২২ শে অক্টোবর, ২০২১
বুঝলাম, কবি অনেক মনে কষ্ট নিয়ে এই কবিতা লিখেছে। ☹️
উত্তরমুছুন