ভাতৃত্ব


হিন্দু আমার ভাই – বৌধ্য-খ্রিষ্ট আমার ভাই;

মুসলিম আমি – মোদের তবু কোন ভেদাভেদ নাই,

একই মায়ের সন্তান – একই পাতে খাই;

গলায় গলায় চলি মোরা – একই সুরে গান গাই।

 

আমার রোজায় এফতার রাঁধে;

হিন্দু কোনো ছেলে,

তার বেদনায় জড়াই বুকে;

তারে দুবাহু মেলে।

 

খ্রিষ্ট এসে – সুরে সুরে মোরে;

ডেকে তোলে খুব ভোরে,

বিপদে আমার - বৌধ্য এসে;

কড়া নাড়ে মোর দোরে।

 

এই তো আমার দেশ;

এথায় সম্প্রীতির নাই শেষ,

এথায় প্রভাত ফোটে নতুন আশায়;

জীবন চলে ভালোবাসায়।

 

কারা ওরা?

ভাঙ্গে যারা – ভাই ভাইয়ের এই জুটি;

দেশ মাতারে ধর্ষিতে চায় – ভেঙ্গে সম্প্রীতির খুটি?

শুধু তাদের ধরো – বিচার করো;

ভাই হয়ে থাক ভাই,

ভাতৃত্বের মিথ্যে দন্দে - মায়ের কল্যান নাই। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন