গিয়ার ও থ্রটলের রেশিও

আজ হতে বহু বছর পর... তার সাথে আবার দেখা হবে... হয়তো সে রাজরানী বেশে; দামি গাড়ির উইন্ডশীল্ডের ওপাশ থেকে মুচকি হেসে, তাকাবে, ডাকবে আমায় হাত নেড়ে.....

সে হাসিতে অহংকার ছিলো কিনা না বুঝেই হয়তো আমি হেটে যাবো কাছে, তার ডাকে সাড়া দিয়ে; সে জিজ্ঞেস করবে "কেমন আছো তুমি?" বলবো "ভালোই তো ছিলাম, ভালোই তো আছি, বাকি জীবন নাহয় ভালোই থাকবো....." 

সে হয়তো তার বড়লোক স্বামীর সাথে পরিচয় করিয়ে দেবে..... আমিও পরিচিত হবো...  

হয়তো পরিচয় পর্বে ইতি টেনে; সামাজিকতার নীতি টেনে, জিজ্ঞেস করে বসবে " জীবন সঙ্গি পেয়েছো খুঁজে??"

মুচকি হেসে জবাব দিবো, "হ্যা, পেয়েছি।" 

ফেরার পথে আমি পিছে তাকাবো না, সত্যিই তাকাবো না, সে ভালো আছে, আমারো ভালো থাকতে হবে... 

চেপে বসবো প্রিয় বাইকটাতে, ফাস্ট গিয়ারের পর সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, সাথে থ্রটল, গিয়ারের রেশিওতে থ্রটল, আর থ্রটলের সাথে সাথে গতি, এই তো জীবনের সঙ্গী..... হ্যা, জীবনের সঙ্গী ঠিক খুজে পেয়েছি, যে সঙ্গির নিয়ন্ত্রণ আমার ডান হাতে আর বাম পায়ে; এখানে "ও আমায় ভালো বাসেনি" গানের হাহাকারী লাইন বাজবেনা..... হয়তো "জীবন সুন্দর" বলে ছাড়া দীর্ঘশ্বাসটা পরমূহুর্তেই হারিয়ে যাবে..... গতির এ জীবনে থেমে থাকতে নেই...  জীবন চলবে, গিয়ার আর থ্রটলের রেশিওতে 

-এপামা (৩১ শে মে, ২০২২)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন