আর নেই
কি হলো আজ; কপালের
ভাজ;
আর নেই,
নির্ঘুম রাত; শত
অযুহাত;
আর নেই।
আর নেই যত; বেদনার
ক্ষত;
বেসুরো - যত গান,
কুয়াশার খেলায়; মেঘের
ভেলায়;
নেই জমা অভিমান।
হলো কি যে আজি; মন
বড় পাজি;
সব ছেড়েছুড়ে হায়,
সব ভুলে শেষে; কবিদের
বেশে;
হারায়, তোমারই
ভাবনায়।
-এপামা (৭ই নভেম্বর, ২০২২)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন