মায়া দিন
আমি ঘাস ছোয়াবো পায়ে;
শিশির
ভেজা গায়ে,
রোদ্র
মায়ার দিন;
সাথে
- তোমার হাসির ঋণ।
যদি
অলতো করে ছুই;
হোক
- এক'টা আজি দুই,
ফিরুক
আনন্দলয় তার;
মন
- না থাকুক ভার।
যদি
হঠাৎ সন্ধ্যে নামে;
চিঠি
- গোধূলিবেলার খামে,
যাক
তার ঠিকানায় উড়ে;
বাজুক
- গীতি কাব্য সুরে।
তারে
একটি পলক দেখি;
আর
- দু’টি চরণ লেখি,
যদি
চিলতে হাসি ফোটে;
আমার
- হৃদে শান্তি জোটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন