ভারি আকাশ , মেঘ গুড় গুড় ; বাতাস বহে , ঘাস দুলিয়ে , ঘাস ফড়িং সব চুপ ; আজ বৃষ্টি নামুক খুব। দূরে কোথাও , রাখাল বাসি পাল তোলা ওই নাউয়ের হাসি উঠলো ফুটে ফুলে ফুলে ; নয়া রাঙ্গা রুপ , আজ বৃষ্টি নামুক খুব পথ জুড়ে আজ কাদা মাটি তোর আর আমার ; প্রেম যে খাটি ; তোর চোখে চেয়ে-দেই যে আমি ডুব ; আজ বৃষ্টি নামুক খুব। তোর মাঝে যে কিসের মায়া ; আকাশ জুড়ে মেঘের ছায়া , মন ছুটে যায় তোরই কাছে ; মনটা যে খুব পাজি নামুক , মুষল ধরে-বৃষ্টি নামুক আজি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন