কি এসে যায়??

তোমায় ছোব যেন;
মেঘ ছুয়েছি বলে,
কোন মাতাল হাওয়ায়;
কাশবন দোলে।

কিসের নেশায় নীল;
ছোয় উড়ো চিল,
রামধনু মেঘে লুকোয়;
রাঙ্গায় নিখিল।

তোমার ওষ্ঠো-আঁখি;
লুকিয়ে মায়া,
ভালোবাসা আগলে রাখি;
জড়িয়ে কায়া।

কেশের দোলায় দুলি
অলিখিত কাব্য গুলি
যায় ভেসে যায়
ভালোবাসি, যে যাই বলুক
কি এসে যায়?


- স্বাধীন (২০ই সেপ্টেম্বর ২০২৩ ইং, সময়ঃ রাত ১:০৫ মিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ বৃষ্টি নামুক খুব

জুলাইয়ের ক্ষত - নবযুগের সূচনা

কোটা সংস্কার আন্দোলন ২০২৪ - একটি স্বাধীন দেশের স্বপ্ন